প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ১:৫৮:০৩ প্রিন্ট সংস্করণ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ধানমণ্ডি ৩২ থেকে আটক হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান (২৭) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
ডিএমপি জানায়, ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। পরদিন (১৬ আগস্ট) এপ্রিল মাসে রুজুকৃত একটি নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে ধানমণ্ডি থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংস্থাটি স্পষ্ট করে বলেছে, আটক আজিজুর রহমানকে হত্যামামলার আসামি করা হয়েছে—এমন প্রচার সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। বিষয়টি ফৌজদারি দণ্ডবিধির অধীনে একটি নিয়মিত মামলা মাত্র।
ডিএমপি আরও জানায়, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।




















