অর্থ-বাণিজ্য

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয়া

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ৬:০৪:২২ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার হোটেল শেরাটনে এক আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া। ছয় মাস মেয়াদি এই চুক্তির অধীনে তিনি নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম এবং গ্রাহক এনগেজমেন্ট উদ্যোগে অংশ নেবেন, যা দেশজুড়ে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উৎসাহিত করতে ভূমিকা রাখবে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে জামাল ভূঁইয়া বলেন, “আজকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সই করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। নগদ দেশের জন্য এবং ডিজিটাল লেনদেনে উদ্ভাবনী কাজের মাধ্যমে ভালো কিছু করছে, যা সত্যিই প্রশংসনীয়।

“জাতীয় দলের অধিনায়ককে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “জামাল ভূঁইয়াকে নগদ পরিবারে অনেক অনেক স্বাগতম। শুধু জামাল ভূঁইয়া নন, সামনের দিনে আরও স্টার খেলোয়াড়দের সাথে আমরা যুক্ত হব। নগদ সর্বস্তরের ক্রীড়া ও ক্রীড়াবিদদের পাশে থাকবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমীয়ানুদ্দীন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content