অর্থ-বাণিজ্য

মেট্রোরেলের ৪ স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের বরাদ্দ পেয়েছে এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪৭:৪৬ প্রিন্ট সংস্করণ

এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ এমআরটি লাইন ৬ এর চারটি মেট্রো রেল স্টেশন (শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল) অভ্যন্তরে আলোকিত ও অনালোকিত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্পেস বরাদ্দ পেয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রো রেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব ফারুক আহমেদ (Faruque Ahmed) আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে DMTCL-এর কোম্পানি সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন এন এন কমিউনিকেশনসের চিফ অপারেটিং অফিসার (COO) জনাব ইকবাল হোসেন, জালালাবাদ গ্রুপের ডিরেক্টর ও প্রধান নির্বাহী(Director & CEO) জনাব নাবিল আহমেদ চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠান থেকে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ ঘোষিত চুক্তি অনুযায়ী মেট্রো রেলের উল্লেখিত চারটি ব্যস্ত স্টেশনে বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রম পরিচালনা করবে, যা রাজধানীর যাত্রী ও দর্শনার্থীদের সামনে প্রচার ও ব্যবসায়িক সম্ভাবনা আরও সম্প্রসারণ করবে।

চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে মেট্রো রেলস্টেশন বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও খবর

Sponsered content