প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৯:৪৫:২১ প্রিন্ট সংস্করণ
আকিজ টেবিলওয়্যার, আকিজবশির গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান, দেশের টেবিলওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো বিজনেস কনফারেন্স আয়োজন করে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। “Akij Tableware Evolve Beyond Business Conference 2025” শিরোনামের এই কনফারেন্সটি অনুষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট ।
দেশজুড়ে প্রায় ১৫০ জন ব্যবসায়িক সহযোগী, সিনিয়র ম্যানেজমেন্ট এবং আকিজ টেবিলওয়্যার প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কনফারেন্সটি ছিল পারস্পরিক সম্পর্ককেআরও দৃঢ় করা, সফলতাকে উদযাপন করা এবং দেশের দ্রুতবর্ধনশীল টেবিলওয়্যার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
কৌশলগত আলোচনা এবং ব্যবসায়িক দিকনির্দেশনায় এই আয়োজন শুধুমাত্র একটি কনফারেন্স নয়, বরং হয়ে ওঠে চিরস্মরণীয় এক অভিজ্ঞতা। অনুষ্ঠানে আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (COO) মোহাম্মদ খোরশেদ আলম; জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, আকিজ টেবিলওয়্যার- মাহবুবুর রহমান; জেনারেল ম্যানেজার, প্রোডাকশন, আকিজ টেবিলওয়্যার- ইঞ্জিনিয়ার জায়েদুর রহমান; ডিরেক্টর, প্রোডাকশনস, আকিজ সিরামিকস- মোঃ সাঈদুর রহমান খান ও ডেপুটি জেনারেল ম্যানেজার- মোঃ শাহরিয়ার জামান তাঁদের মূল্যবান মতামত ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
কক্সবাজারের মনোমুগ্ধকর সমুদ্রতটকে পটভূমি করে কনফারেন্সটি কৌশলগত দিকনির্দেশনা, পণ্য উদ্ভাবন, মানোন্নয়ন এবং ব্যবসায়িক অংশীদারদের আরও শক্তিশালী করে তোলার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে এই বিজনেস কনফারেন্স। আকিজ টেবিলওয়্যার এর বাংলাদেশের আধুনিক ডাইনিং কালচারকে মানসম্মত, নান্দনিক ও গ্রাহককেন্দ্রিক সমাধানের মাধ্যমে নতুনভাবে সংজ্ঞায়িত করার ভিশনকে প্রতিফলিত করেছে তাঁদের এই সম্পৃক্ততা ।
প্রথমবারের মতো সফলভাবে বিজনেস কনফারেন্স আয়োজনের মধ্য দিয়ে আকিজ টেবিলওয়্যার দেশের বাজারজুড়ে আরও বৃহত্তর প্রবৃদ্ধি, দৃঢ় অংশীদারিত্ব এবং শক্তিশালী উপস্থিতির দিকে অগ্রসর হচ্ছে। “Bring Out the Best” এই ট্যাগলাইন ধারণ করে মান, নকশা এবং গ্রাহক অভিজ্ঞতায় সেরাটা তুলে ধরতে আকিজ টেবিলওয়্যারের প্রতিশ্রুতি এখন আরও শক্তিশালী।














