প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ , ৭:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ
মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গত ২৯ জুন জীবন বীমা করপোরেশন প্রধান কার্যালয়ের জীবন সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জিল্লুর রহমান খান।
সভার প্রধান অতিথি ছিলেন জিএম-প্রশাসন আবু নঈম মুহাম্মাদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন এইচ এম রকিব হায়দার, জিএম-ই/ই, মোহাম্মদ আবু কাউছার জলিল, জিএম অর্থ ও হিসাব, লিয়াকত আলী খান, জিএম উন্নয়ন, ডিজিএম-ডিআরও, ডিজিএম-অর্থ, ডিজিএম-আইসিটি, এবং জিয়া পরিষদের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।















