অর্থ-বাণিজ্য

নরসিংদীতে সারা লাইফস্টাইলের ১৭ তম আউটলেটের ওপেনিং

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৬ , ২:২২:৪০ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল নরসিংদীতে তাদের ১৭তম আউটলেটের ওপেনিং উদযাপন করেছে। বৃহস্পতিবার (৫মার্চ) দুপুরে নগরীর বৌয়াকুড় মোড়ে অবস্থিত আউটলেটের এইওপেনিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর মোশাররফ হোসেন, স্নোটেক্স গ্রুপের ডেপুটি ডিরেক্টর মোঃ ফয়েজুর রহমান নূরী, সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, এজিএম অপূর্ব গোস্বামী এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মান সহ আরও অনেকে।

এ ছাড়া, ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর মোশাররফ হোসেন বলেন, নরসিংদীতে নতুন শোরুম উদ্বোধন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তিনি জানান, বাংলাদেশের বাজারে এমন একটি ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য নিয়েই সারা লাইফস্টাইলের যাত্রা শুরু হয়েছে, যেখানে গ্রাহকরা একই সঙ্গে কোয়ালিটি, আধুনিক ডিজাইন এবং বিশ্বাসযোগ্যতা পাবেন। নরসিংদীতে নতুন শোরুম চালুর মাধ্যমে তারা স্থানীয় গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে চান। গ্রাহকদের এমন একটি কেনাকাটার অভিজ্ঞতা দিতে চান, যেখানে থাকবে যত্ন, স্টাইল এবং আস্থার সমন্বয়। মানসম্পন্ন পণ্য ও সাশ্রয়ী মূল্যই ক্রেতাদের এখানে আকৃষ্ট করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি পণ্যের মান বজায় রাখতে কঠোর কোয়ালিটি কন্ট্রোল এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নরসিংদীর মানুষের মধ্যে ব্র্যান্ডেড পণ্যের প্রতি আগ্রহ ও চাহিদা রয়েছে। সেই চাহিদাকে সামনে রেখেই এখানে নতুন ব্র্যান্ড শোরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে প্রথম তিন দিন সব পণ্যে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেটের জন্য সারা লাইফস্টাইল ইতোমধ্যেই দেশজুড়ে একটি নির্ভরযোগ্য নাম। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও পরিবারের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে।

নরসিংদীর বৌয়াকুড় মোড়ে অবস্থিত নতুন এই আউটলেটের মাধ্যমে নরসিংদীবাসীর কাছে সারা লাইফস্টাইলের জনপ্রিয় শীতবস্ত্র ও জ্যাকেট কালেকশন আরও সহজে পৌঁছে যাবে।

ওপেনিং উপলক্ষে ক্রেতাদের জন্য বৃহস্পতিবার (৫র্মাচ) থেকে শনিবার (৭ র্মাচ) পর্যন্ত তিন দিন সব পণ্যে ফ্ল্যাট ১৫% ছাড় ঘোষণা করা হয়েছে।

আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ব্যবহার, উৎসব ও মৌসুমি চাহিদা অনুযায়ী নানাবিধ পোশাকের বিশাল সমাহার রয়েছে। পরিবারবান্ধব কেনাকাটার অভিজ্ঞতা দিতে আউটলেটে চালু করা হয়েছে একটি কিডস প্লে জোন।

এ ছাড়া, সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’–এর তরুণদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক কালেকশনও এই আউটলেটে পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে ১৭টি আউটলেট ও শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মে সম্প্রসারণ সারা লাইফস্টাইলের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং উদ্ভাবনী ফ্যাশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

সারা লাইফস্টাইল সম্পর্কে

স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন সারা লাইফস্টাইল দেশীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাশ্রয়ী ও আধুনিক পোশাক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। অব্যাহত সম্প্রসারণ ও গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশজুড়ে রিটেইল ফ্যাশনে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে।

ওয়েবসাইট :https://saralifestyle.com/ফেসবুক: https://www.facebook.com/saralifestyle.bd/ইনস্টাগ্রাম:https://www.instagram.com/saralifestyle.bd/YouTube: https://www.youtube.com/@saralifestyleltd

আরও খবর

Sponsered content