জাতীয়

নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সম্পূর্ণ সহায়তার আশ্বাস সেনাপ্রধানের

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ৫:২১:৪৯ প্রিন্ট সংস্করণ

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন পূর্ণ সহযোগিতা পাবে সেনাবাহিনীর পক্ষ থেকে। তিনি জানান, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে—তাই সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দেবে সেনাবাহিনী, যাতে একটি সুন্দর, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।

রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করবে। তিনি আরও নিশ্চিত করেন যে নির্বাচন কমিশন যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে, সেই পরিবেশ তৈরি করতেই বাহিনী কাজ করবে।

অনুষ্ঠানে বাহিনীতে বীরত্বপূর্ণ অবদান এবং অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনা সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হয়। এছাড়া ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানান সেনাপ্রধান। জানানো হয়, ২০২৪ থেকে ২০২৬ অর্থবছরের অবদানের ভিত্তিতে ৯ জন সেনাবাহিনী পদক, ১৭ জন অসামান্য সেবা পদক, এবং ৩৮ জন বিশিষ্ট সেবা পদক পেয়েছেন।

সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথই দেশের সেবার মূল অনুপ্রেরণা। সেই পথ অনুসরণ করেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

আরও খবর

Sponsered content