প্রচ্ছদ

নেতা থেকে অভিনেতা হওয়ার পথে কুণাল

  আন্তর্জাতিক ডেস্ক ৫ জুন ২০২৫ , ১২:৫৯:০৯ প্রিন্ট সংস্করণ

বিনোদন জগত থেকে রাজনীতির ময়দানে পদার্পণ নতুন কোনো ঘটনা নয়। ভারতের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা থেকে শুরু করে জয়া বচ্চন, হেমা মালিনী, কিংবা হাল আমলের বাংলার তাপস পাল, শতাব্দী রায়, দেব সকলেই তাদের গ্ল্যামারকে কাজে লাগিয়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন।

তবে রাজনীতির দুনিয়া থেকে সিনেমার জগতে আত্মপ্রকাশের ঘটনা কিন্তু বিরল। মদন মিত্র, পার্থ ভৌমিকদের তালিকায় এবার যোগ হচ্ছে বহুচর্চিত চরিত্র কুণাল ঘোষের নাম। পরিচালক অরিন্দম শীলের হাত ধরেই কুণাল ঘোষের নতুন পথচলা শুরু হতে চলেছে।

সাহিত্যিক দীপান্বিতা রায়ের ‘অন্তর্ধানের নেপথ্যে’ উপন্যাস অবলম্বনে একটি রাজনৈতিক থ্রিলার তৈরি করছেন অরিন্দম। ছবির নাম ‘কর্পূর’। এই সিনেমায় এক রাজনৈতিক দলের সাংসদ তথা রাজ্য সম্পাদকের চরিত্রে অভিনয় করবেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এটি কোনো ক্যামিও চরিত্র নয়, খলনায়কের ভূমিকায় দেখা যাবে কুণালকে। ২০১২ সালে ‘বালুকাবেলা ডট কম’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলেন তিনি।

এই সিনেমায় রাজ্যের এক মন্ত্রীকেও দেখা যাবে, তিনি হলেন ব্রাত্য বসু। লালবাজারের হোমিসাইড শাখার একজন চৌকস অফিসারের চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য। এছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

এমআই

আরও খবর

Sponsered content