মেহেরপুর প্রতিনিধি: ২০ জানুয়ারি ২০২৬ , ১২:০০:৫৯ প্রিন্ট সংস্করণ
মেহেরপুর জেলায় কনস্টেবল পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মেহেরপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ০২ জন কনস্টেবল পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, পদোন্নতির সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতাও বৃদ্ধি পায়, যা যথাযথভাবে পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।




















