জাতীয়

‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর দেশে ফিরতে পারবে না’

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৬:৩০:২০ প্রিন্ট সংস্করণ

গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনো দিন দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলে প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, ‘নির্বাচন হয়ে গেলে পরাজিত ফ্যাসিস্ট শক্তির দেশে ফেরার পথ বন্ধ হয়ে যাবে। সেই জন্য তারা নির্বাচনে আগে ফিরতে চায়। আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনো দিন দেশে ফিরতে পারবে না।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা তার সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি।’

আরও খবর

Sponsered content