অপরাধ

পার্বতীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ আটক এক

  পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ৯ মার্চ ২০২৬ , ৬:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়ন-এর বড় হরিপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আঃ রহমান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মৃত আবু তালেবের ছেলে আশিকুর রহমান মিন্টু (৪৩) কে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক ব্যক্তিকে পার্বতীপুর মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুর পিআর মামলা নং ২১৩/২৬ দায়ের করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content