জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. আমান

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:২১:৩৮ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার বিশিষ্ট অর্থপোডিক চিকিৎসক শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি এবং জরুরি চিকিৎসা সমন্বয় করবেন।

উল্লেখ্য, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরতিহীন চিকিৎসাসেবা দিয়েছেন। প্রচারবিমুখ এই চিকিৎসক প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন। তার দীর্ঘ চিকিৎসা অভিজ্ঞতা এবং পেশাদারত্ব এই গুরুত্বপূর্ণ দপ্তরে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

আরও খবর

Sponsered content