জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদে সরকারদলীয় এমপিদের বৈঠক

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ১২:৫৭:৪৮ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সংসদের তৃতীয় অধিবেশন, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সংসদ অধিবেশন পরিচালনা ও দলীয় কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বিকেল ৩টায়। সংসদের এই অধিবেশনটি রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content