প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৬:৫৮ প্রিন্ট সংস্করণ
ফিফা আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের ফিফপ্রো ওয়ার্ল্ড বেস্ট মেন’স একাদশ ঘোষণা করেছে, যেখানে জায়গা পেয়েছে বেশ কিছু আকর্ষণীয় ও আলোচিত নাম।
গোলরক্ষক হিসেবে একাদশে রাখা হয়েছে ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুমাকে।
চারজনের রক্ষণভাগে আছেন পিএসজির আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো ও নুনো মেন্দেস। তাদের সঙ্গে রক্ষণে জায়গা করে নিয়েছেন লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
মিডফিল্ডে নির্বাচিত হয়েছেন চেলসির কোল পালমার, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, পিএসজির ভিতিনিয়া এবং বার্সেলোনার পেদ্রি।
আক্রমণভাগে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পিএসজির উসমান দেম্বেলে।




















