প্রচ্ছদ

“ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না”—শাহবাগে ছাত্রদলের সমাবেশে মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক ,ঢাকা, ৩ আগস্ট: ৩ আগস্ট ২০২৫ , ৫:১৫:০৩ প্রিন্ট সংস্করণ


জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত গণ-অভ্যুত্থান দিবসের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,“আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না।”

রবিবার বিকেলে (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, “আজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিভক্ত করার চেষ্টা হচ্ছে। আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই তিনি হুমকি দিচ্ছেন, দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।”

তিনি আরও বলেন,“শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মী, ছাত্ররা জীবন দিয়েছেন। কেবল ন্যায়বিচার ও বসবাসযোগ্য বাংলাদেশ দেখার আশায় তারা লড়েছেন।”

সমাবেশে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “তরুণরা আজ নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সামনে নতুন সুযোগ এসেছে এই বাংলাদেশকে নতুন করে গড়ার। সারা দেশ থেকে তরুণরা এখানে এসেছে—এটা আনন্দের, একইসঙ্গে কষ্টেরও দিন। গত বছর এই দিনে আওয়ামী লীগ আমাদের দেশের মানুষ হত্যা করেছিল।” সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ছিল সরকারবিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ শক্তি প্রদর্শনের বহিঃপ্রকাশ।

আরও খবর

Sponsered content