প্রচ্ছদ

বগুড়া চকসূত্রাপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে মাদক সহ কিশোর গ্যাং এর সদস্য গ্রেপ্তার

  বগুড়া জেলা প্রতিনিধি ২৯ মে ২০২৫ , ২:৫২:১৬ প্রিন্ট সংস্করণ

বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সেনাবাহিনীর অভিযান। আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত বগুড়া শহরের মাদক ব্যবসায়ীদের আখড়া নামে পরিচিত চকসূত্রাপুর কসাইপাড়া কলোনিতে অভিযান পরিচালনা হয়। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনী।

অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ জানান, শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনির প্রায় ২ কিলোমিটার এলাকা ঘেরাও করে অন্তত ১০০ বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় ৩ হাজার বোতল চোলাই মদ, দেড়শত গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, ৩০টি দেশীয় অস্ত্র ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে এক নারী, কিশোর গ্যাংয়ের ৪ সদস্যসহ ১০ জন গ্রেফতার।

সামিদুল ইসলাম /এমআই

আরও খবর

Sponsered content