জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই নারীর

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ , ১১:৩৩:২৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলেই পরিচয়হীন এক নারীর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন মুক্তা (৪০) নামে আরেক নারী। পরে মোহাম্মদপুর থানা-পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নিহত দুই নারীর বিস্তারিত পরিচয় কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

আরও খবর

Sponsered content