আইন-আদালত

আগৈলঝাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ২৮ অক্টোবর ২০২৫ , ৫:০০:৫৪ প্রিন্ট সংস্করণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর উপজেলার পাঁচ ইউনিয়নের নেতাকর্মীরা মিছিলসহকারে উপজেলা সদরে সমবেত হয়ে আনন্দঘন পরিবেশে দিবসটি পালন করেন।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভনুর রহমান মনির এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান মুন্সি।

আনন্দ র‍্যালিটি বাদ্যযন্ত্রের তালে তালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রথম সারিতে নেতৃত্ব দেন জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত হোসেন তালুকদার, সালমান হাসান রিপনসহ স্থানীয় যুবদল ও বিএনপি নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বক্তিয়ার পান্না মোল্লা, মনির মোল্লা, বেল্লাল ফকির, ফয়জুল হক বাবু, ইসমাইল পাইক, জিয়াউল হক বাবু, মানিক মোল্লা, কাদের হাওলাদার, সিরাজ মোল্লা, জহিরুল ইসলাম ফকির, মনির ফকির, এমদাদুল হক জুয়েল, দুলাল ঢালী, মনিরুল আকন, গোলাম মাকিদ মুনমুন, বিএম শরিফ, আকাশ মাহমুদ, রাছেল হাওলাদার, সোহেল সরদার, কাজী মনিরুজ্জামান, খাইরুল হাওলাদার, লালন খান, সোহাগ মিয়া, আসাদুজ্জামান পলাশ, সোহেল, বেল্লালসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content