প্রচ্ছদ

বদরগঞ্জে ১৬ বছর পর লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: ১৩ মে ২০২৫ , ১১:৪৩:১১ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের দীর্ঘ১৬ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

‎ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে মামুদুজ্জামান সরকার নিপুল সভাপতি, সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ মিয়া ও ইলিয়াছ মিয়া সাধারণ সম্পাদক এবং আবু সুফিয়ান সাংগঠনিক সম্পাদক, আতিকুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎সোমবার ১২ মে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লিটন পারভেজ বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় জেলা বিএনপির সদস্য মঈন উদ্দিন ও রাজিব চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন, সিনিয়র সহ সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। দ্বি-বার্ষিক নির্বাচন মোট ৪শত ৫৯ জন ভোটারের মধ্যে ৪৪২ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

‎নির্বাচিত প্রার্থীরা বলেন দলের সকল কর্মী বিন্দুদেরকে নিয়ে একসাথে কাজ করে যাবো। এদিকে দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

‎রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু জানান, দলীয় নির্দেশে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় যোগ্য ও পরীক্ষিত নেতা-কর্মী নেতৃত্বে এসেছে।

ফারুক হোসেন নয়ন /এমআই

আরও খবর

Sponsered content