প্রচ্ছদ

বিএনপি সরকার ক্ষমতায় আসলে সকল বৈষম্যের অবসান হবে- কাজী রফিক

  স্টাফ রিপোর্টারঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১৮:০৯ প্রিন্ট সংস্করণ

বিএনপি সরকার ক্ষমতায় আসলে সকল বৈষম্যের অবসান হবে এবং সারিয়াকান্দির কৃষকদের সুবিধার্থে শস্য হিমাগার স্থাপন করা হবে বলে মন্তব্য করেছেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম।

তিনি আরও বলেন, দীর্ঘদিন বিএনপি সরকার গঠন করতে না পারায় শুধু সারিয়াকান্দি-সোনাতলা নয়, বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। সারিয়াকান্দি কৃষি কেন্দ্রিক উপজেলা হওয়া সত্ত্বেও এই এলাকার কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সারিয়াকান্দির কৃষকদের দীর্ঘদিনের দাবী ছিল ফসলের সঠিক দাম নিশ্চিত করতে হবে। এ এলাকার কৃষকরা নানা সময়ে বিভিন্ন ফসল ফলানের পরও সময়োপযোগী ও সঠিক দাম পান না। তারা দাবী জানিয়েছেন এখানে একটা শস্য হিমাগার স্থাপন করা হলে তারা ফসলের সঠিক দাম পাবেন। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসলে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে সারিয়াকান্দি সহ বগুড়া জেলার উন্নয়ন হবে।

আগামীতে বিএনপি সরকার গঠন করলে সারিয়াকান্দির চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের দিকে নজর দেওয়া হবে। চর এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন ঘটানো সম্ভব হবে। চরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য কলেজ স্থাপন করা হবে। এছাড়াও নদী তীর সংরক্ষণ করে নদীকে শাসনের আওতায় নিয়ে নদী ভাঙন রোধ করার উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) বগুড়ার সারিয়াকান্দিতে কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফরহাদ হোসেন তালুকদারের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপি’র সদস্য কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম আহ্বায়ক এম রুবেল আলম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু প্রমুখ।

কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোঃ রাশেদ মিয়া /এমআই

আরও খবর

Sponsered content