প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ১২:৫২:৪৩ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিরামপুর উপজেলা ও পৌর শাখার একাংশের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) মাগরিব বাদে বিরামপুর পৌর শহরের একটি কওমী মাদ্রাসায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছায়েবীন আলম এবং ছাত্রদল নেতা হাসিন ইশরাক সরকার।
মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শিহাব, হানিফুর, নীরব, হাবিব, রকিব, শাওনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা সবাই শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন।
অনুষ্ঠানটি পুরোপুরি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, শহীদদের ত্যাগ কখনো বৃথা যাবে না—তাদের আদর্শে অনুপ্রাণিত হয়েই চলবে আমাদের আন্দোলন-সংগ্রাম।





















