সারাদেশ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদকের পদত্যাগ, কমিটি নিয়ে প্রশ্ন

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৬:৫২:৫৯ প্রিন্ট সংস্করণ

নতুনকমিটি গঠনের পাঁচ দিনের মধ্যেই যুগ্ম সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মুনতাছির আলম রবীন চৌধুরী। গতকাল মঙ্গলবার কমিটির সভাপতির কাছে পদত্যাগ জমা দিয়ে ওই পদ থেবে সরে যান তিনি।

পদত্যাগপত্রে মুনতাছির আলম রবীন চৌধুরী উল্লেখ করেন, ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়া, সদস্যপদের বৈধতা ও যানবাহনের মালিকানা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি উল্লেখ করেন, গত ১২ আগস্ট গঠিত ২১ সদস্যের নতুন কার্যকরী কমিটিতে তাকে যুগ্ম সম্পাদক করা হয়। তবে কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নির্বাচন বা অনুমোদন প্রক্রিয়া দৃশ্যমান হয়নি।

পদত্যাগপত্রে মুনতাসির আলম রবীন চৌধুরী বলেন, কমিটি কীভাবে, কোন সভার সিদ্ধান্তে এবং গঠনতন্ত্রের কোন বিধান অনুসরণ করে গঠিত হয়েছে, তার নথিভিত্তিক ব্যাখ্যা প্রয়োজন। একই সঙ্গে কমিটির প্রত্যেক সদস্যের বৈধ সদস্যপদ, সদস্য রেজিস্টারে নাম অন্তর্ভুক্তি এবং গঠনতন্ত্র অনুযায়ী বাস বা মিনিবাসের বৈধ মালিকানা যাচাইয়ের দাবি জানান তিনি।

এ ছাড়া সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নির্বাচিত বা মনোনীত হওয়ার প্রক্রিয়ার নথিপত্র প্রকাশ ও যাচাইয়ের আহ্বান জানিয়েছেন মুনতাসির আলম রবীন চৌধুরী।

তিনি বলেন, এসব প্রশ্নের নিরপেক্ষ ও নথিভিত্তিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিটির দায়িত্ব পালন করা তার পক্ষে নীতিগতভাবে সম্ভব নয়। একই সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করে তাকে যুগ্ম সম্পাদকসহ কার্যকরী কমিটির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

পদত্যাগের বিষয়ে মুনতাছির আলম রবীন চৌধূরী বলেন, ‘নতুন কমিটি স্বচ্চতা নিয়ে প্রশ্ন রয়েছে তাই আমি এই পদ থেকে সরে গিয়েছে। যদিও সভাপতি-সম্পাদক ওই পদে বহাল রাখতে আমাকে অনুরোধ করেছেন।’

আরও খবর

Sponsered content