নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার( সিলেট) ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন সিলেটের আরিফুল হক চৌধুরী। তিনি এবার জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
গণমাধ্যমে ফোন পাওয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।
আজ বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এর আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিত এমপিরা।




















