সারাদেশ

ঝিকরগাছায় আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  এম.আমিরুল ইসলাম জীবন,স্টাফ রিপোর্টার ১৫ নভেম্বর ২০২৫ , ৬:২৩:২৭ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় হাজিরবাগ ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতে  বাঁকড়া-হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে রাতব্যাপি ঐঈখ শর্ট-পিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে অংশ নেয়  রায়পটন ক্রিকেট একাদশ, পাঁচপোতা ক্রিকেট একাদশ, হাজিরবাগ ক্রিকেট একাদশ, তাজপুর ক্রিকেট একাদশ, গালদাহ ক্রিকেট একাদশ, নিশান ক্রিকেট একাদশ, লালবাগ বিরিয়ানী হাউজ ক্রিকেট একাদশ, বন্ধু ক্রিকেট একাদশ ও ডাক্তার ক্রিকেট একাদশ।
টুনামেন্টের ফাইনালে গালদাহ ক্রিকেট একাদশ ও হাজিরবাগ ক্রিকেট একাদশ মধ্যকার খেলায় ৪ উইকেটে জয়লাভ করে গালদাহ ক্রিকেট একাদশ । খেলায় ম্যান অব দ্য সিরিজ ও ম্যান অব দ্য ম্যাচের পুরুস্কার তুলে নেন বিজয়ী দলের বোরহান উদ্দীন।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মৎস্য ব্যবসায়ী মনিরুল ইসলাম, প্রেসক্লাব বাঁকড়ার সাধারণ সম্পাদক ও দৈনিক কল্যাণের বাঁকড়া প্রতিনিধি হুমায়ূন কবীর, ব্যাসসায়ী মারুফ হোসেন, জিয়াউর রহমান প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন হাসিবুর রহমান, আমিকুর ইসলাম শুভ ও আরমান হোসেন। ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন খালেদ মাসুদ ।

আরও খবর

Sponsered content