সারাদেশ

তেঁতুলিয়ায় কাজীর লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন

  মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৫:১৩:৪৬ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাজী হযরত আলীর কাজীর লাইসেন্স ও নিয়োগ বাতিল এবং তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ী-সিপাইপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা কাজী হযরত আলীর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, বাল্যবিয়ে সম্পাদন, প্রথম স্ত্রীর ওপর নির্যাতনসহ বিভিন্ন অনিয়ম ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন।

বক্তারা বলেন, একজন কাজীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আইনসংশ্লিষ্ট। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর কাজীর লাইসেন্স ও নিয়োগ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

অভিযোগের বিষয়ে কাজী হযরত আলীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর

Sponsered content