সারাদেশ

সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা আজ, নেতাকর্মীদের ঢল

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১০:৫৬:০২ প্রিন্ট সংস্করণ

সিলেট প্রতিনিধি : বিএনপির বরাবরের মতো এবারও মর্যাদার সিলেট-১ আসন থেকে নির্বাচনী জনসভা করতে যাচ্ছে দলটি। ইতোমধ্যে জনসভাকে ঘিরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের মাঠে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আগত নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে অবস্থান নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

জানা গেছে, মাঠের পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে।

এ জনসভা থেকে সিলেট বিভাগে ১৯টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠের জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান। ওই সমাবেশে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

আরও খবর

Sponsered content