প্রচ্ছদ

মহেশপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  মহেশপুর,ঝিনাইদহ প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ , ১১:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ

হত্যা মামলা দিয়ে কাজরিবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আলীকে হয়রানি করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর হাই স্কুল মাঠে বাংলাদশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহম্মদের সভাপতিত্বে ও উপজেলা জাময়াতের সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেদ্রীয় শুরা সদস্য ও আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানা নায়েবে আমীর ফকির আহম্মদ মাষ্টার, কোটচাঁদপুর উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, উপজেলা জামায়াতপর সহকারী সেক্রেটারী আমিরুল ইসলাম,মহপশপুর থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আক্তারুজ্জামান , থানা নায়েবে আমীর আব্দুল ওহেদ ,কোটচাঁদপুর পৌর আমীর মাওলানা আব্দুল কাইয়ুম,মহেশপুর পৌর আমীর মাওলানা লুৎফর রহমান,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু হানিফ ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন যারা অন্যায় করেছে তাদের বিচার হোক এটা আমরা চায়। কিন্তু যারা এর সাথে জড়িত নই তাদরকে অন্যায় ভাবে মামলা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘটার মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীসহ ৯জনের মামলা প্রত্যহারের দাবী জানান। মামলা প্রত্যাহার না হলে আরো কঠিন কর্মসুচি দেবে বলে হুশিয়ারী করেন ।

নাসির উদ্দীন /এমআই

আরও খবর

Sponsered content