মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ৯:১৬:২৮ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা শনিবার রাতে অভিযান চালিয়ে ৪৮ বাোতল ভারতীয় মদসহ রাতের অন্ধকারে চাোরাই পথে ভারত যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ সর্বমোট ১৫ জনকে আটক করেছে ।
বিজিবি সুত্রে জানাগেছে, শনিবার রাতে মহেশপুরের পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমানার একটি তামাক ক্ষেতেের ভিতর থেকে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
অপর দিকে একই দিন গভীর রাতে বাঘাডাঙ্গা সীমানা দিয়ে চোরাইপথে ভারত যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৮ জনকে আটক করা হয়।
একই সময় খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা খোশালপুর সীমানা এলাকা থেকে ভারত যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৭ জনকে আটক করে। আটক কৃতদের বাড়ী মাগুরা, নড়াইল, কুষ্টিয়া,ঢাকা ও বাঘেরহাট জেলার বিভিন্ন গ্রামে।
আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে বলে জানান মহশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
নাসির উদ্দীন /এমআই




















