স্টাফ রিপোর্টার: ১৪ এপ্রিল ২০২৫ , ৩:০৩:১৬ প্রিন্ট সংস্করণ
সারাদেশের ন্যায়ে মাদারীপুরের কালকিনিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন শুরু হয়েছে। আজ সোমবার পহেলা বৈশাখের সকাল থেকে শুরু হয়েছে আনন্দ শুভযাত্রাসহ বিভিন্ন লোকজ অনুষ্ঠান।
সকাল নয়টার দিকে এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে গিয়ে অনুষ্ঠানে মিলিত হয়। সেখানে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসনের শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠন, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, একাডেমি স্কুল, স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নিজ নিজ ব্যানারে অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আগামী তিনদিনের সকাল সন্ধ্যা মেলার আয়োজন করেন।
আজকে সহ মেলা চলাকালীন আগামী তিনদিন বিকেলে উপজেলা মুক্ত মঞ্চে চলবে উন্মুক্ত গানের আসর, নিত্য, নাটকসহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক ব্যাপারী, বিভিন্ন দলের নেতাকর্মীর সহ আরো অনেকে।




















