কৃষি বার্তা

সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানুল্লাহ

  রাজশাহী প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৯:৩৬:৪৯ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ একাডেমি প্রশাসন।

এ ঘটনায় রাজশাহী জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

পুলিশ সূত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে একাডেমিতে অভিযান চালায় পুলিশের একটি টিম।
অভিযানের সময় তিনি একাডেমি প্রাঙ্গণ থেকে রহস্যজনকভাবে পালিয়ে যান

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ডিআইজি এহসানুল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, “একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করতে আসছে—এমন তথ্য পাওয়ার পরই তিনি মোটরসাইকেলে করে একাডেমি থেকে পালিয়ে যান। আগেই তিনি বিষয়টি টের পেয়েছিলেন।”

ঘটনার পর থেকে তার অবস্থান অজানা। বিষয়টি নিয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content