কৃষি বার্তা

ঝিকরগাছার বাঁকড়ায় প্রেসক্লাব গঠন

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩১ অক্টোবর ২০২৫ , ৯:২২:১৫ প্রিন্ট সংস্করণ

বাঁকড়ায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কালাম সম্পাদক হুমায়ুন

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় নতুন প্রেসক্লাব গঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে প্রেসক্লাব বাঁকড়া’র অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে “প্রেসক্লাব বাঁকড়া” নামকরণ করা হয় এবং ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক রানার বাঁকড়া প্রতিনিধি মুহা. আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কল্যাণ বাঁকড়া প্রতিনিধি মোঃ হুমায়ূন কবীর

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি সামিরুল ইসলাম (খুলনা ডাইজেস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (দৈনিক গ্রামের কাগজ), সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান (শার্শা বার্তা), দফতর সম্পাদক তারেক হোসেন (দৈনিক যশোর বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক শাহাবুদ্দীন (খুলনা ডাইজেস্ট)।কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম (দৈনিক গ্রামের কাগজ), এম. আলমগীর (দৈনিক স্পন্দন), এম. আমিরুল ইসলাম (দৈনিক মত প্রকাশ) ও মোঃ শাওন রেজা (সাপ্তাহিক গ্রামের সংবাদ)।

আরও খবর

Sponsered content