কৃষি বার্তা

মাধবপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ১:১১:৩৮ প্রিন্ট সংস্করণ

নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর পৌর বাজারে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেমের নেতৃত্বে বাজার এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় দুইটি ফার্মেসিতে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং কমার্শিয়াল প্যাকেটে লুকানো ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির প্রমাণ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম জানান, “ওষুধ কেনার সময় ভোক্তাদের অবশ্যই মূল্য ও মেয়াদের প্রতি লক্ষ্য রাখতে হবে। ভবিষ্যতে এমন অপরাধ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

আরও খবর

Sponsered content