প্রচ্ছদ » প্রচ্ছদ » মাদারীপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাদারীপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি: ১০ এপ্রিল ২০২৫ , ৭:২৮:৩০প্রিন্ট
সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষকে নির্বিঘ্নে উদযাপনে আশায় বিভিন্ন পদক্ষেপ সহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা, মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার জনাব মিল্টন বিশ্বাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশ্রাফুর রহমান হাকিম, জাতীয় দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার ইব্রাহিম সবুজ, এশিয়ান টিভির প্রতিনিধি এস,এম শাহ্ জালাল, মাইটিভি প্রতিনিধি শেখ লিয়াকত সহ আর অনেকে।