প্রচ্ছদ

মাধবপুরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা কালে নারীসহ আটক-৩

  মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি: ১২ এপ্রিল ২০২৫ , ৮:৪৯:২১ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে নারীসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল শুক্রবার রাত ১০ টায় মাধবপুর উপজেলার সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে নারীসহ তিন জনকে আটক করেন। ধৃত ব্যাক্তিরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উত্তর সিংহগ্রাম এর সুরেশ শাহজী এর পুত্র পরিমল শাহজী(৩৩) ও কিরমোহন শাহজী এর পুত্র সন্তোষ শাহজী(২৫) এবং গোয়ালনগর গ্রামের উষা রঞ্জন সরকার এর কন্যা বিপাশা সরকার (১৮)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মুহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর প্রকৃয়াধীন আছে।
নাহিদ মিয়া  /এমআই

আরও খবর

Sponsered content