সারাদেশ

মাধবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফয়সল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মোর্শেদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ইদ্রিস আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরীসহ অন্যান্যরা।

বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, জাতির মেধাবী সন্তানদের নির্মম হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরও খবর

Sponsered content