সারাদেশ

‎বিরামপুরে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  ‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১০ জানুয়ারি ২০২৬ , ১০:৪৯:৪৮ প্রিন্ট সংস্করণ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিরামপুর শহরের নতুন বাজারে অবস্থিত বিরামপুর পৌর কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‎দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিরামপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমদাদুল হক এবং সঞ্চালনা করেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ্ আলম মন্ডল।

‎দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরামপুর পৌর শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন মোল্লা, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বিরামপুর উপজেলা স্ট‍্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, পৌর রিক্সা-ভ‍্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম বিশ্বাস, বিরামপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিরামপুর দর্জি কারিগর সমিতির সভাপতি সানোয়ার হোসেন প্রমূখ।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তিনি ছিলেন সততা, ঐক্য ও দৃঢ়তার প্রতীক। দেশ ও জাতির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

‎অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

‎উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মাসুদ রানা বাবু, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল কাইয়ুম সহ বিরামপুরের বিভিন্ন শ্রেণি পেশার শ্রমিক সংগঠন ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content