প্রচ্ছদ

মান্দায় ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  নওগাঁ প্রতিনিধিঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৩৩:০১ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারে টিএন্ডটি অফিসের সামনে এ দোকানের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এর আগে উপজেলা পরিষদ চত্বরে অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন ও হাঁসের বাচ্চা বিতরণ করেন তিনি। একই অনুষ্ঠানে কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে-মেশিনসহ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, ন্যায্য মূল্যের দোকানে গরুর মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ শাড়ি লুঙ্গি,ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। এখানে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রমজানের শেষের দিক থেকে শাড়ী,লুঙ্গি বিক্রয় করা হবে।

এ সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া,প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

মাহবুবুজ্জামান সেতু /এমআই

আরও খবর

Sponsered content