শিক্ষা ও শিক্ষাঙ্গন

মান্দায় বিশেষ অভিযানে জব্দকৃত ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস

  নওগাঁ প্রতিনিধিঃ ২ সেপ্টেম্বর ২০২৫ , ৩:০১:০৬ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাছ শিকার রোধে পরিচালিত বিশেষ অভিযানে জব্দ করা হয়েছে ৪৭টি রিং জাল ও ৩৫ হাজার মিটার কারেন্ট জাল। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার বিকেলে মান্দা উপজেলা পরিষদ চত্বরে এসব অবৈধ জাল আগুন দিয়ে ধ্বংস করা হয়। এর আগে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “নদীতে অবাধে মাছ শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “অবৈধ মাছ নিধন রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
প্রসঙ্গত, উপজেলার বিল মান্দা, শিব নদী, চৌবাড়িয়া হাট ও দেলুয়াবাড়ি হাটসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব জাল জব্দ করা হয়।
এই অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পালসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
ইউএনও আখতার জাহান সাথী জানান, “নদীতে অবাধ মাছ শিকারেরোধে নিয়মিত অভিযান চলছেই। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।” তিনি আরও উল্লেখ করেন, “অবৈধ মাছ নিধন রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আরও খবর

Sponsered content