সারাদেশ

মুজিবনগরে গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  মেহেরপুর প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ১:৩৬:২৪ প্রিন্ট সংস্করণ

 

মেহেরপুরের মুজিবনগরে গণভোট ২০২৬ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মিনি সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবীর বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবাই নির্বিঘ্নে অংশগ্রহণ করবেন। ভোট প্রদান ও মতামত প্রদানে কেউ বাধা দিলে আমাদের জানান, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

এ সময় তিনি সকল ভোটারকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার পরামর্শ দেন।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা সভার সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার এনামুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকির আহম্মেদ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান এর সঞ্চালনায় গণভোট বিষয়ক প্রেজেন্টেশন উপস্থিত সকলের মাঝে তুলে ধরা হয়। সভায় আসন্ন গণভোট উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত ও পরামর্শ উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদের ইমাম, গির্জা ও মন্দিরের পুরোহিত, গ্রাম পুলিশ ও সরকারি বিভিন্ন অফিসের সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content