এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার :: ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৩৪:২৫ প্রিন্ট সংস্করণ
যশোরে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
শনিবার সকালে শহরের নীলগঞ্জ সাহাপাড়া মোড়ে নবাব মার্কেটের নবাব স্টোরে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকান ও গুদামের সব মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাসিব ইমাম লালু জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি দোকানের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপর স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, “দোকান ও গুদামে মুদি ও মনোহরী সামগ্রী মজুত ছিল। অন্তত ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এখন কিভাবে ব্যাংক লোন শোধ করব, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছি।”





















