প্রচ্ছদ

রংপুরের গংগাচড়া হিন্দু পরিবারে হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

  মো: সাকিব চৌধুরী  ৩১ জুলাই ২০২৫ , ১১:৪৩:৫০ প্রিন্ট সংস্করণ

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু পরিবারে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, গত সোমবার (২৮ জুলাই) ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাংচুর, লুটপাট ও পুলিশের ওপর আক্রমণ করে।
এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা- দেবেন্দ্র নাথ রায়, বাদী হয়ে অজ্ঞাতনামা ১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানার এজাহার দায়ের করেন। পরে ধারা- ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/ ৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়।
এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর

Sponsered content