প্রচ্ছদ

মাধবপুরে বিদেশি মদসহ দুই যুবক পুলিশের খাঁচায়

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৯ এপ্রিল ২০২৫ , ৬:২৭:৩১ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে ২৬ বোতল  বিদেশি মদ উদ্ধার সহ দুই মাদক পাচারকারী যুবক গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) ০১ টার দিকে মাধবপুর থানার এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর-মনতলা সড়কে হালুয়াপাড়া এলাকায় শেওলিয়া ব্রীজের উত্তর পাশে অভিযান পরিচালনা করে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ মোঃ তানভীর এবং মোঃ জিহাদ নামে দুই মাদক পাচারকারী কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মোঃ আব্দুল খালেকে’র ছেলে মোঃ তানভীর (২০),  এবং নরসিংদী জেলার রায়পুর উপজেলার বীরগাঁও গ্রামের মোঃ আব্দুল কাদেরে’র ছেলে মোঃ জিহাদ (১৯)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
নাহিদ মিয়া /এমআই

আরও খবর

Sponsered content