জাতীয়

তিন জেলার ডিসি প্রত্যাহার

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ১১:০২:১২ প্রিন্ট সংস্করণ

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপন জারির পর তাদের তিনজনকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরবর্তী পদায়নের জন্য তাদের মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

Sponsered content