প্রচ্ছদ

রাকিবুল বাসারের কবিতা ‘রমজানের আলো’

  কবি: এটিএম রাকিবুল বাসার ২ মার্চ ২০২৫ , ১২:০০:৫১ প্রিন্ট সংস্করণ

রমজানের আলোয় জ্বলে প্রাণ,

পবিত্রতায় ধুয়ে যায় সব গ্লান।

ভোরের সেহরি, সন্ধ্যার ইফতার, দু’আয় ভিজে ওঠে অন্তরের দ্বার।

রোজার ধৈর্যে শিখি সংযম,

আত্মশুদ্ধির পথে করি অনুশীলন।

গুনাহ মুছে হয় মন পবিত্র,

রহমতের বৃষ্টিতে জাগে অন্তর।

তারাবির সুরে বাজে কোরআনের ধ্বনি,

আত্মা খুঁজে পায় স্বর্গের বাণী।

রমজানের রাত জাগে লাইলাতুল কদর,

সেই রাতে রহমত নামে নিরবধি নিরন্তর।

দানের হাতে প্রসারিত হয় ভালোবাসা,

দুঃখী হৃদয়ে আসে শান্তির ভাষা।

রমজান শেখায় ভালো হতে, আল্লাহর পথে জীবন লুটাতে।

 

আরও খবর

Sponsered content