প্রচ্ছদ » অপরাধ » চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ নারী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ নারী গ্রেফতার
মনোয়ার হোসেন রুবেল ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ১০:৫৪:৩৩প্রিন্ট
সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে হেরোইনসহ এক শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোসা: তানিয়া খাতুন (৩১) নামের এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মোঃ মোস্তাফিজুর রহমানের স্ত্রী এবং মৃত তরিকুল ইসলাম ও মোছা: গেলুনুর বেগমের কন্যা।
অভিযানে তার কাছ থেকে ২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঘটনার পর উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ডিডি চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকবিরোধী এই অভিযান নিয়মিতভাবে চলবে।