নিজস্ব প্রতিবেদক: ১৩ জুলাই ২০২৬ , ১:১১:৫৮ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ সুজন হোসেন (২৬) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
খাজুরা পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল উপজেলার খাজুরা বাজারতলির মথুরাপুর মাদরাসা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুজন হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।
আটক সুজন হোসেন উপজেলার বন্দবিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।





















