প্রচ্ছদ

মান্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৫ , ১১:১৫:০৭ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মান্দায় পাথরবোঝায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার  (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাটের দক্ষিণে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ব্যাক্তি দূর্ঘটনাকবলিত
ট্রাকের হেলপার।তবে এখন পর্যন্ত তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মনসুর রহমান বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারসহ দূর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content