সারাদেশ

নবীগঞ্জের পানিউমদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  শাহরিয়ার আহমেদ শাওন , নবীগঞ্জ প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৬:০৫:১৩ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুটি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পানিউমদা বাজারে কৃষি ব্যাংকের নিচে অবস্থিত সোনা মিয়ার মালিকানাধীন তিনতলা বিশিষ্ট একটি মার্কেটের একটি লেপ-তুষকের দোকান ও পাশের একটি জুতার দোকানে আগুন লাগে।

স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ দোকান দুটিতে আগুন দেখতে পেয়ে বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

পরে বাহুবল উপজেলা ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় দোকান দুটির বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content