প্রচ্ছদ » সারাদেশ » বিরামপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
বিরামপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি: ২৩ মে ২০২৬ , ৬:১১:২৪প্রিন্ট
সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) সভাপতি শাহ্ আলম মণ্ডল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি মাহমুদুল হক মানিক, এনজিও ফোরামের সভাপতি সম্রাট বেপারী এবং গ্রাম আদালত প্রকল্পের কর্মকর্তা সুইটি আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় গ্রাম আদালতের বিভিন্ন সেবা, মামলা গ্রহণ ও বিচার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
আয়োজকরা জানান, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।