মোঃ নুরুজ্জামান শেখ , গাজীপুরঃ ২৩ মে ২০২৬ , ৩:৫৮:৫৯ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের ত্রিশালে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই মিছিল, স্লোগান এবং ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিশেষ করে টঙ্গী বাজার ফ্লাইওভারের ওপর নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতাকর্মীরা জানান, দলের কেন্দ্রীয় নেতার সফরকে ঘিরে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে সকাল থেকেই তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হন।
এদিকে, নেতাকর্মীদের উপস্থিতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।




















